মির্জাপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে নদীতে ডুবে দুই শিশু মারা গেছে। গতকাল উপজেলার বাইমহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলো মির্জাপুরের বাইমহাটি গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে জান্নাতুল (৭)ও ঢাকার লালমাটিয়া এলাকার বাসিন্দা আবদুল জলিলের ছেলে ইয়াছিন (৭)। এলাকাবাসী জানান, গত শুক্রবার ইয়াছিন তার পরিবারের সদস্যদের সঙ্গে বাইমহাটি গ্রামের আমিনুর মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সে তার বোন পুষ্প আক্তার ও আত্মীয় জান্নাতুলের সঙ্গে পাশের রাস্তায় হাঁটছিল। এ সময় জান্নাতুলের পায়ে গোবর লাগলে পা ধোয়ার জন্য তারা লৌহজং নদীর কিনারে যায়। একপর্যায়ে পা পিছলে তিনজনই পানিতে পড়ে যায়। এ সময় পুষ্প তীরে উঠতে পারলেও বাকি দুজন পানিতে ডুবে যায়।