মির্জাপুরে পানিতে ডুবে প্রতিবন্ধি শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রাব্বি (৭) নামে এক প্রতিবন্ধি শিশু মারা গেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামে। সে পার্শ্ববর্তী গাজীপুরের ভাওয়াল মির্জাপুর গ্রামের মো. রিপন মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র মতে, এক সপ্তাহ আগে সে তার মায়ের সঙ্গে ওই গ্রামের আব্দুল মজিদ মিয়ার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে সে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে মির্জাপুরের দমকল বাহিনীর সদস্যরা বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার ভাটিতে রশিদ দেওহাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।