মির্জাপুরে পিস্তলসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গত রোববার সাইদুজ্জামান সাইম ও আফতাবুজ্জামান ফাহাদ নামের দুই সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে একটি ম্যাগাজিন ও তিনটি গুলিও উদ্ধার করে। সাইম উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রামের খন্দকার আকরামুজ্জামান সুজা মিয়ার ও ফাহাদ পাশের পাকুল্যা গ্রামের মৃত আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানান, গত রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাইমের চাচা আমিনুল ব্যাপারীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বলেন, সাইমের বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে।