মির্জাপুরে পুলিশ পরিচয়ে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের প্রধান সড়কে অবস্থিত কাকলী বিতানে গত রোববার দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতের দল অস্ত্রের মুখে দোকানের কর্মচারী রাজু সাহাকে (৩০) জিম্মি করে নগদসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই রোডের পাহারাদার ওসমান মিয়াকে (৪৫) আটক করেছে।পুলিশ জানায়, রোববার দিবাগত রাত তিনটার দিকে চার-পাঁচজনের ডাকাত দল একটি মাইক্রোবাসযোগে এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দোকানের কর্মচারী রাজুকে দোকানের দরজা খুলতে বলে। তিনি দরজা খোলার পর ডাকাতের দল ভেতরে প্রবেশ করে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতের দল ২৯ হাজার ৭০০ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুটে নেয়। ব্যবসায়ী আলম মৃধা বলেন, বাজারের আটজন নৈশপ্রহরী থাকা সত্ত্বেও এই ডাকাতির ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।