মির্জাপুরে পুলিশের দুই কনস্টেবলকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন: আলতাব হোসেন ও মো. নেহাজ উদ্দিন। গত রোববার তাঁদের টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার মির্জাপুর কলেজে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয়পত্র বিষয়ে ‘মডেল টেস্ট’ নেওয়া হয়। এই পরীক্ষায় খাতা না দেখানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস এম সুমনের নেতৃত্বে কয়েকজন আসাদুলকে পুলিশের সামনেই বেধড়ক পেটাতে থাকেন। এ সময় ওই দুই কনস্টেবলের পায়ে ধরে আসাদুল তাঁকে বাঁচানোর আকুতি জানান।