মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী এলাকার বাসিন্দা প্রবীর মনি ঋষি (৪২) ও উপজেলার লতিফুর ইউনিয়নের যোগীরকোফা গ্রামের আবদুল মান্নান (৫৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল সাড়ে নয়টার দিকে মির্জাপুর বাজারের শহীদ মিনার চত্বরের পাশে জুতা সেলাইয়ের কাজ করছিলেন প্রবীর মনি ঋষি। এ সময় একটি পিকআপ ভ্যান তাঁকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাসের চাপায় আবদুল মান্নান মারা যান।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, নিহত ব্যক্তিদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।