প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবাসন প্রকল্পের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে পৌরসভার কাউন্সিলর জালাল উদ্দিন, সমাজসেবক নজরুল ইসলাম, লাঠু খান প্রমুখ বক্তব্য দেন। পরে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। এ সময় জালাল উদ্দিন জানান, তিন ফসলি ওই জমির শস্য দিয়ে এলাকার গরিব লোকজন দিন কাটাচ্ছেন। সেই জমি সরকার অধিগ্রহণ করলে তাঁরা অত্যন্ত ক্ষতির সম্মুখীন হবেন।