মির্জাপুরে ফাঁসির আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের ছয় দিন পরও টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ অপহূত তৃতীয় শ্রেণীর ছাত্র আশিককে উদ্ধার করতে পারেনি। তবে আশিক অপহরণ মামলায় পুলিশ যাকে গ্রেপ্তার করেছে, তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাঁর নাম বকুল মিয়া (৪০)। গত সোমবার সকালে আশুলিয়া থানার জিরানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।