মির্জাপুরে বাস উল্টে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে হতাহতের ঘটনা ঘটে। ছবিটি আজ বুধবার সকালের। ছবি: প্রথম আলো
টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে হতাহতের ঘটনা ঘটে। ছবিটি আজ বুধবার সকালের। ছবি: প্রথম আলো

টাঙ্গাইলের মির্জাপুরে চালক নিয়ন্ত্রণ হারালে বাস উল্টে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আটজন।

আজ বুধবার সকাল ছয়টার দিকে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আতাউর (৩০)। তাঁর বাড়ি মানিকগঞ্জ সদরের বারুল বাজার এলাকায়। তিনি দুর্ঘটনাকবলিত বাসের চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে।

আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, আরএস পরিবহনের বাসটি রংপুরের পীরগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মির্জাপুরে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। আতাউর বাসের নিচে চাপা পড়েন। তাঁকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান। এই ঘটনায় আহত হন আটজন।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বাবলু শেখ বলেন, নিহত ব্যক্তির লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসচালককে খুঁজে পাওয়া যায়নি।