মির্জাপুরে বাস খাদে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী এলাকায় আজ মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আটজন। আহত ব্যক্তিদের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গাজিপুর গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে রুনা আক্তার (৯) ও পঞ্চগড়ের হাড়িবাসা গ্রামের আবদুল মজিদ (৬৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ সকালে উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী বাবলু পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জামুর্কী এলাকায় পৌঁছার পর ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহত ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।