মির্জাপুরে বাস দুর্ঘটনায় ১৩ শ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাজিরপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস দুর্ঘটনায় ১৩ জন শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ১৩ জনকে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শ্রমিকেরা জানান, চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে শ্রমিকদের নিয়ে বাসটি রংপুরের দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৬৫ জন শ্রমিক ছিলেন। শ্রমিকদের অভিযোগ, গোড়াইতে গিয়ে বাসটির চালক বদল করা হয়। পরে সোহাগপুরে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
মির্জাপুর ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন মাস্টার শামসুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।