মির্জাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাছবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের আবদুল মালেক (২৫) ও গাজীপুরের লুত্ফর রহমান (২৭)। তাঁরা দুজনই পিকআপে ছিলেন।

পুলিশ জানায়, অভি পরিবহনের যাত্রীবাহী বাসটি সিরাজগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। মাছবোঝাই পিকআপটি টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আছিমতলা এলাকায় পরিবহন দুটির মুখোমুখি সংঘর্ষে হলে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম বলেন, ঘটনাস্থলে একজন এবং কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হবে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।