মির্জাপুরে বাস পুড়ে ছাই, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় গতকাল সোমবার যাত্রীবাহী একটি বাস পুড়ে গেছে। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীরা জানান, সকাল আটটার দিকে টাঙ্গাইল থেকে ঝটিকা পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। বাসটি পাকুল্যা পৌঁছালে ইঞ্জিন থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। চালক বাসটি থামানোর পর আগুন বাড়তে থাকে। এ সময় বাস থেকে দ্রুত নামার সময় দুই যাত্রী আহত হন। খবর পেয়ে মির্জাপুরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।