মির্জাপুরে বিএনপির ৭৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
হরতালে নৈরাজ্য ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে গত রোববার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় বিএনপির স্থানীয় ৭৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় ১৩ জনের পরিচয় উল্লেখ করা হয়েছে।পরিচয় উল্লেখ করা আসামিরা হলেন মির্জাপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আলতাফ মিয়া, সাংগঠনিক সম্পাদক ডি এম ফরিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস মিয়া, উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, ছাত্রদলের সভাপতি ফরিদ মিয়া, সাধারণ সম্পাদক এস এম মহসীন, পৌরসভার তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এলাহী সিকদার, ভাতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল মিয়া, মির্জাপুর কলেজ ছাত্রদলের সভাপতি জাকিয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্য আজাহার সিকদার, আলমগীর হোসেন ও হুমায়ুন সিকদার।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, মামলায় গতকাল সোমবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।