মির্জাপুরে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে গতকাল সোমবার থেকে তিন দিনের কৃষি ও বন, ফলদ-বনজ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে সকালে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরকার হিতেস চন্দ্র পুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র বসাক প্রমুখ।