মির্জাপুরে বেতন বৃদ্ধির দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, সরকার সম্প্রতি ইন্টার্ন চিকিৎসকদের বেতন-ভাতা বৃদ্ধির ঘোষণা দেয়। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকদের বর্ধিত বেতন-ভাতা দেওয়া শুরু হয়নি।