মির্জাপুরে ভোটার বেড়েছে ২১ হাজার ২৯৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করায় ২১ হাজার ২৯৭ জন ভোটার বেড়েছে। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৭০৪ এবং মহিলা সাত হাজার ৫৮৭ জন। সংশ্লিষ্ট সূত্রমতে, গত ১২ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত মির্জাপুর পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নে ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। গত ২২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছবি তোলার কাজ করা হয়। নতুন ভোটার হতে পেরে প্রবাসী আলমগীর মৃধা আনন্দিত হয়ে বলেন, ‘কেবল ভোটার হওয়াই নয়, জাতীয় পরিচয়পত্রও পাব।’ মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদ আহমদ সিকদার বলেন, আগে মির্জাপুরে ভোটার সংখ্যা ছিল দুই লাখ ৭২ হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৬১৩ এবং মহিলা এক লাখ ৪২ হাজার ৩৬৪ জন।