মির্জাপুরে মাছ ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে দুর্বৃত্তরা বিল্লাল হোসেন (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে হত্যা করেছে। তাঁর বাড়ি উপজেলার ভাওড়া ইউনিয়নের সরিষাদাইড় গ্রামে। এ ঘটনায় তাঁর ছেলে খোকন (২৫) বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, গত সোমবার দিবাগত রাতে বিল্লাল মাছ ধরার জন্য একই ইউনিয়নের বৈরাগী ভাওড়া গ্রামের একটি পুকুরের পানি নিষ্কাশন (সেচ) করতে বাড়ি থেকে বের হন। গতকাল সকালে এলাকাবাসী পুকুরের পাশে একটি টংঘরের ওপর তাঁর লাশ দেখতে পায়।