মির্জাপুরে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই, কদিম ধল্যা, কড়াইল ও সদরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার আজগানা ইউনিয়নের তেলিনা গ্রামের মো. জাকির হোসেন, মহেড়া ইউনিয়নের নগর ছাউয়ালী গ্রামের মো. রেমন ও আরিফ মিয়া, ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের মন্টু রাজবংশী, সদরের পোস্টকামুরী গ্রামের আবদুর রউফ, ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের মিন্টু সিকদার, দিনাজপুর সদরের সাধন রাজবংশী ও হাবিবুর রহমান। পুলিশের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় মাদক ব্যবসা করছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার ওই চারটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন, ১৫ বোতল ফেনসিডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত বলেন, আটজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।