মির্জাপুরে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল সোমবার অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাকুল্যা বাসস্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, সকালে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠায়। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আফজাল হোসেন বলেন, তাঁর গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই। তিনি গত রোববার পাকুল্যাতে ভিক্ষা করেছেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। এ ছাড়া তাঁর মৃতদেহের পাশ থেকে ঠান্ডাজনিত রোগের ওষুধ ও একটি ইনহেলার পাওয়া গেছে।