মির্জাপুরে শিক্ষককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সাঈদ আহমেদকে (৭০) হত্যায় জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সুরুজ সিকদার (৫৫)। তিনি সাঈদের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন হত্যা মামলারও আসামি।
সুরুজের বাড়ি উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামে। মির্জাপুর থানা-পুলিশ বেলতৈল থেকে তাঁকে গতকাল বেলা সাড়ে ১১টায় গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, নিহত সাঈদ ২০০৪ সালে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন। তিনি বেলতৈল গ্রামের বাসিন্দা ছিলেন। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তাঁর ঘরের টিনের বেড়া কেটে ঘরে ঢুকে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার নিহত সাঈদের বড় ছেলে শফি উদ্দিন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় মামলা করেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, স্কুলশিক্ষক হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।