মির্জাপুরে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে মুক্তিপণের দাবিতে শিশু অপহরণ ও হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মামলার আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক রেজা করিম এ রায় দেন।মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি বকুল এবং যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সেলিম পলাতক রয়েছেন। তাঁদের দুজনের বাড়ি মির্জাপুর থানার ত্রিমোহন এলাকায়।আদালতের রায়ে বলা হয়, আসামিরা গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার দিন থেকে রায় কার্যকর হবে।মামলার অপর তিন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাঁদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। তাঁরা হলেন হাওয়া বেগম, সুরুজ মিয়া ও লাল চান। মামলার বিবরণে বলা হয়, ২০০৩ সালে ২৩ মার্চ ত্রিমোহন গ্রামের মাজেদুর রহমানের তৃতীয় শ্রেণী পড়ুয়া ছেলে মামুনকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসামিরা। শিশু মামুন তার মামা আনোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়াশুনা করত। মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করা হয়। পরে মামুনের বস্তাবন্দী লাশ আসামি বকুলের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।