মির্জাপুরে শয়নকক্ষে দম্পতি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কোদালিয়া গ্রামে এক দম্পতি খুন হয়েছেন। পুলিশ গতকাল বুধবার সকালে তাঁদের লাশ উদ্ধার করেছে। তাঁরা হলেন মোসলেম সিকদার (৬০) ও তাঁর স্ত্রী হাসনা বেগম (৫৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোসলেম ও হাসনা নিজেদের কক্ষে ঘুমাতে যান। পাশের কক্ষেই থাকতেন ছেলে শাহীন সিকদার (২৫)। রাত তিনটার দিকে শাহীনের চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যান। এ সময় তাঁরা খাটের ওপর ওই দম্পতির লাশ দেখতে পান। দুজনের মাথাতেই রডের আঘাতের জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গতকাল সকালে টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শাহীনকে আটক করা হয়েছে।টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।শাহীন জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে পাশের কক্ষ থেকে চিৎকার শুনে তিনি সেখানে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে বাইরে থেকে দরজার শিকল লাগানো থাকায় তিনি বের হতে পারেনি। পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে ছুটে যায়।মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবু ওবায়দা খান জানান, জিজ্ঞাসাবাদে শাহীনের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই দম্পতিকে হত্যা করা হয়েছে।