মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর বাইপাসের পোস্টকামুরী এলাকায় গতকাল সোমবার দিবাগত রাতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক ও তাঁর সহকারীসহ তিনজন নিহত হয়েছেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার (প্রস্তাবিত) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবাইদুল আলম জানান, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওসি জানান, মুরগিবোঝাই পিকআপ ভ্যানটি ঢাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাকের পাশ কাটাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।