মির্জাপুরে সাংসদের বাসভবনে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ একাব্বর হোসেনের বাসভবনে দিনেদুপুরে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল তাঁর চাচাতো বোনের ফ্ল্যাটের দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে ৯৬ ভরি ওজনের স্বর্ণালংকার, চার লাখ টাকাসহ প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ উপজেলা সদরের মেইন রোডের মুমু ইলেকট্রনিক্স দোকানের কর্মচারী রাসেল মিয়াকে (২০) আটক করেছে। বছর খানেক আগে সাংসদের নিজ গ্রাম পোস্টকামুরীর বাসভবন থেকে তাঁর চাচাতো ভাই ও মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন সুমনের মোটরসাইকেল চুরি হয়। মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক সাইদুল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।