মির্জাপুরে সিঙ্গাপুর প্রবাসী নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে শাকিল মিয়া (২৯) নামের এক সিঙ্গাপুর-প্রবাসী ছয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি উপজেলার বহুরিয়ার ইউনিয়নের কেশবপুর গ্রামে। শাকিলের পরিবার সূত্র জানায়, ডাচ্-বাংলা ব্যাংক মির্জাপুর শাখা থেকে টাকা তুলতে ১৯ নভেম্বর সকালে শাকিল বাড়ি থেকে বের হন। তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর ব্যবহূত মুঠোফানটিও বন্ধ রয়েছে। শাকিলের খালাতো ভাই শরিফ জানিয়েছেন, শাকিল তাঁর এক বন্ধুর নামে ডাচ্-বাংলা ব্যাংকে হিসাব খুলেছিলেন। তবে ওই বন্ধুর পরিচয় তাঁদের কারও জানা নেই। শাকিল প্রায় দুই মাস আগে ছুটিতে দেশে আসেন। ২০ নভেম্বর তাঁর সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল। এ ব্যাপারে শাকিলের নানা মোহামঞ্চদ আলী মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।