মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ইচাইলে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন: ইনডিপেনডেন্ট টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হকের বড় ভাই মেহেবুবুল হক (৪৫), তাঁর দুই বন্ধু মোরাদ হোসেন (৪৫) ও তৌফিক আহমেদ (৪৫) এবং গাড়ির চালক আফজাল হোসেন (৩২)। তাঁদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে।সূত্র জানায়, আহত ব্যক্তিদের প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মোরাদ হোসেন ও মেহেবুবুল হকের অবস্থা আশঙ্কাজনক।মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের বলেন, মেহেবুবুল হক, মোরাদ হোসেন ও তৌফিক আহমেদ ব্যক্তিগত গাড়িতে করে জামালপুর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে ইচাইলে তাঁদের গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তাঁরা আহত হন।পুলিশ জানায়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যক্তিগত গাড়ির এক পাশের কিছু অংশ কেটে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।এ ব্যাপারে মজিবুল হক বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা করেছেন।