মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। তাঁর নাম রতন বিশ্বাস। আজ সোমবার বেলা পৌনে পাঁচটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট রেনওয়াজ আরিফিন জানান, বেলা দুইটা পর্যন্ত মির্জাপুর বাসস্ট্যান্ড এলাকায় রতন দায়িত্ব পালন করেন। এরপর পৌরসভা নির্বাচনের দায়িত্ব পালন করতে টাঙ্গাইলে উদ্দেশে রওনা হন তিনি। এ সময় রাস্তা পার হতে গেলে একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর বয়স ৪৫ বছরের মতো হবে বলে পুলিশ ধারণা করছে। বর্তমানে মরদেহ থানায় রাখা হয়েছে।

রতন বিশ্বাসের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলগাছি গ্রামে।