মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ডুবাইল এলাকায় গতকাল সোমবার পিকআপ ভ্যান খাদে পড়ে আবদুল আলিম (৪০) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি মির্জাপুর উপজেলার জামুর্কী গ্রামে। এলাকাবাসী ও পুলিশ জানায়, আলিম টাঙ্গাইল থেকে পিকআপ ভ্যানে করে কাঁচামাল নিয়ে মির্জাপুর ফিরছিলেন। পথে ডুবাইলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আলিম মারা যান।মির্জাপুরের গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার এসআই আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।