মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চরপাড়ায় আজ বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। একটি পাজেরো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়টি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় ও ঘটনার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রতিমা তরফদার জানান, চলন্ত অবস্থায় চাকা ফেটে গেলে পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে প্রচণ্ড ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। অন্য দুজন মারা যান কুমুদিনী হাসপাতালে।