মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় পরীক্ষার্থী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা বাসস্টেশন এলাকায় গত রোববার সড়ক দুর্ঘটনায় ফারজানা আক্তার লিলি নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
লিলি মির্জাপুর উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক হোসাইনের মেয়ে। তিনি নরসিংদী কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার বেলা দেড়টার দিকে লিলি তাঁর বাবার সঙ্গে কালিয়াকৈর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি উল্টে যায়। এতে ফারজানা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তাঁর বাবা ফারুক আহত হন।