মির্জাপুরে ৮১৬ ক্যান বিয়ারসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুর্ণী এলাকা থেকে গতকাল সোমবার ৮১৬ ক্যান বিয়ারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভোলার লালমোহন উপজেলার দেবীরচর গ্রামের মোতাহার হোসেন ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাইচা গ্রামের আবদুর রহিম। পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল সকালে ওই স্থানে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালিয়ে সিঙ্গাপুরে তৈরি ৩৪ কার্টনে ভর্তি ৮১৬ ক্যান বিয়ারসহ ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত জানান, উদ্ধার হওয়া বিয়ারের দাম প্রায় আড়াই লাখ টাকা। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছেন।