মির্জাপুরের সেই কারখানায় কাজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নিট লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। গতকাল শনিবার মিলের মাঠে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কোরআনখানি ও বিশেষ দোয়ার পর তাঁরা কাজ শুরু করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন, কারখানার পরিচালক আকবর হায়দার ও ফরিদুল আলম, নির্বাহী পরিচালক প্রকৌশলী হাফিজুর রহমান, উপমহাব্যবস্থাপক আবদুল বারী খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার প্রমুখ।গত মঙ্গলবার কারখানাটির কোয়ালিটি ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন হূদরোগে মারা যান। পরে গত বুধ ও বৃহস্পতিবার ১৯ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হলে তাঁদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেওয়ায় গত বৃহস্পতিবার কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করে।