মিল চালুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি জুটমিল মহাসেন ও সোনালী চালু এবং এজাক্সসহ অন্য সব বন্ধ মিল পূর্ণাঙ্গ চালু ও বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিকেরা জনসভা করেছেন।
গতকাল শুক্রবার বিকেল চারটায় খুলনা শহরের ফুলবাড়ী গেটে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল ফেডারেশনের খুলনা-যশোর অঞ্চলের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের খুলনা-যশোর অঞ্চলের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কেন্দ্রীয় নেতা শেখ জাহাঙ্গীর আলম, শেখ আনসার আলী, মহাসেন জুটমিলের সিবিএর সাধারণ সম্পাদক শেখ রশিদ প্রমুখ।