মিল মালিকের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটজাত পণ্য ব্যবহার না করায় আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী এলাকায় এক মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম মিজানুর রহমান বলেন, বেলা একটার দিকে নামোশংকরবাটী এলাকায় আবদুল্লাহ রাইস মিলে অভিযান চালিয়ে চাল সরবরাহের জন্য পাটজাত পণ্য ব্যবহার না করার অপরাধে ওই মিলের মালিক মো. আবদুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।