মিলওয়ার্ড ব্রাউন ঢাকায় কার্যালয় খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যান্ড ও যোগাযোগ গবেষণায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউন ঢাকায় কার্যালয় খুলেছে। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মিলওয়ার্ড ব্রাউন গ্লোবাল সলিউশন্সের চেয়ারম্যান গর্ডন পিনকট, ব্যবস্থাপনা পরিচালক (দক্ষিণ এশিয়া) প্রসূন বসু, ফায়ারফ্লাইয়ের প্রধান ভার্তিকাহালি এবং বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সামিনা আফরিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মিলওয়ার্ড ব্রাউনের এই কার্যালয় আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লতি বছরে উদ্বোধন করা দ্বিতীয় কার্যালয়। সম্প্রতি মিয়ানমারে এর একটি কার্যালয় খোলা হয়।

মিলওয়ার্ড ব্রাউন গত কয়েক বছর ধরে বাংলাদেশে গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসলেও এখানে তাদের কোনো স্থায়ী কার্যালয় ছিল না। স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ভোক্তাদের আরও অধিক সুযোগ-সুবিধা প্রদান করতে ঢাকায় স্থায়ী কার্যালয় খোলার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে মিলওয়ার্ড ব্রাউনের সাউথ এশিয়া ম্যানেজিং ডিরেক্টর প্রসূন বসু বলেন, বাংলাদেশ হলো গুরুত্বপূর্ণ ও গতিশীল পরবর্তী-১১ মার্কেটের অন্যতম। তাই এটি আমাদের আঞ্চলিক ও বৈশ্বিক ভোক্তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।