মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় সরকারি মিলনায়তনে গতকাল খুচরা বিক্রেতাদের (রিটেইলার) নিয়ে পারিবারিক আনন্দ উৎসব ও মিলনমেলার আয়োজন করে গ্রামীণফোন। গ্রামীণফোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মাহমুদুল হাসান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এ সময় পরিবেশক ব্যবস্থাপক (অপারেশন) মো. আহসান হাবীব, টেরিটরি অফিসার জীবন কুমার শীল ও মাসুম রেজা উপস্থিত ছিলেন। মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মজার খেলাধুলার আয়োজন করা হয়। এ ছাড়া ছিল বায়োস্কোপ, জাদু, বানরখেলা ও নাগরদোলা। অনুষ্ঠানে পঞ্চগড় জেলার ৩৯৩ জন খুচরা বিক্রেতা ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।