মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা গতকাল শুক্রবার রাজশাহী নগরে অনুষ্ঠিত হয়। ‘বন্ধনই শক্তি, বন্ধনেই মুক্তি’ স্লোগানে প্রাণদ নামের সংগঠনের উদ্যোগে রাজশাহী কলেজ মাঠে এ সম্মিলনীর আয়োজন করা হয়। সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান হয়। দিনব্যাপী ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণা, মধ্যাহ্নভোজ, র্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রাজশাহী বিভাগে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা মিলিয়ে প্রায় ৬০০ জন অংশ নেন। অংশগ্রহণকারী লোকজনের মধ্যে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার তমিজ উদ্দিন, বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ শামসুল আলম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান প্রমুখ।