মিলনমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিনায়েকপুর গ্রামে দুই দিনব্যাপী সাধুর মিলনমেলা উৎসব শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ বিন হাবিব প্রধান অতিথি থেকে এ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উল্লাপাড়ার ইউএনও সন্দ্বীপ কুমার সরকার। বিনায়েকপুর সাধু সংঘ আয়োজিত মেলা উৎসব বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শামীম হাসান, মীর আবদুল হান্নান, মোস্তাফিজুর রহমান, হাফিজুর রহমান, রাজু আহমেদ, মজিবুর রহমান, শাহ ফরিদ প্রমুখ।