মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনভর আড্ডা, স্মৃতিচারণা ও আলোচনা সভার মধ্য দিয়ে গাজীপুরে উদ্যাপিত হয়েছে মুক্তিযোদ্ধাদের মিলনমেলা। গতকাল শনিবার নীলেরপাড়া এলাকার স্থানীয় একটি রিসোর্টে বাংলাদেশ লিবারেশন ফ্রন্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মোজাম্মেল হক, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক) প্রমুখ।