প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৬০০ আসনবিশিষ্ট ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম মিলনায়তনের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মিলনায়তনের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম। জেলা পরিষদ ৫ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ৬০০ আসনবিশিষ্ট মিলনায়তনটি উপজেলা সদরের মাওলাগঞ্জ বাজারের উত্তর পাশে নির্মাণ করে। উদ্বোধনের পর মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-ই-খাজা আলামীন প্রমুখ উপস্থিত ছিলেন।