মিলনায়তন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহরে একটি মিলনায়তন নির্মাণের দাবিতে গতকাল মানববন্ধন ও পথসভা করেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। ঈশ্বরদীর সতীর্থ থিয়েটার এ কর্মসূচির আয়োজন করে। থিয়েটারের সভাপতি আতাউর রহমান এতে সভাপতিত্ব করেন। পথসভায় বক্তারা বলেন, পৌরসভার তত্ত্বাবধানে মিলনায়তনের জন্য একটি স্থাপনা থাকলেও বর্তমানে তা ইজারা দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা মিলনায়তন করার প্রতিশ্রুতি দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাইদুল ইসলাম, বন্ধুসভার সভাপতি শহিদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ইসমাইল হোসেন প্রমুখ।