প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির অধীনে অত্যাধুনিক মিলনায়তন নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের ছোট বাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোনার সব সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে এই মানববন্ধন হয়। এতে সংস্কৃতিকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সংস্কৃতিকর্মী হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সানাওয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।