প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) কাজী বদরুদ্দোজা মিলনায়তনে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, গতকাল বেলা আড়াইটার দিকে ওই মিলনায়তনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে মিলনায়তনের কিছু আসন পুড়ে গেছে এবং দুটি শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।