মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে গত শুক্রবার রাতে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে তাঁর বিরুদ্ধে ৩১টি মামলা হলো।জেলার কচুয়া উপজেলার দক্ষিণ গোহাট ইউনিয়নের নওপুরা গ্রামের মো. মানিক হোসেন বাদী হয়ে এহছানুল হকসহ ১২ জনের নাম উল্লেখ করে কচুয়া থানায় এ মামলা করেন। এজাহারে বলা হয়েছে, ২০০১ সালের ১৩ অক্টোবর এহছানুল হকসহ তাঁর দলীয় লোকজন পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বাদীকে মারধর করা হয়। কচুয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।