
‘বই পড়া, দেশকে ভালোবাসা, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া, হুরমায়ূন আহমেদ যেসব বিষয় পছন্দ করতেন তাঁর পাঠক-ভক্তরা যদি সেগুলো অনুসরণ করে, তাহলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’ গতকাল শনিবার নন্দিত কথাসাহিত্যিক হুলমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর মেজো ভাই মুহম্মদ জাফর ইকবাল হুামায়ূন আহমেদের ভক্তদের উদ্দেশে এ কথা বলেন। হুবমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর মা আয়েশা ফয়েজের পল্লবীর বড়িতে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মুহম্মদ জাফর ইকবাল, ছোট ভাই আহসান হাবীবসহ পরিবারের সদস্য ও নিকট আত্মীয়স্বজনেরা অংশ নেন। মিলাদ মাহফিলে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘হুবমায়ূন আহমেদের সবচেয়ে বড় স্মৃতি তাঁর বই। আগে সাহিত্যছিল বোদ্ধাশ্রেণির জন্য। তিনি সাহিত্য লিখেছেন সাধারণের জন্য। দেশের তরুণ সমাজের মাঝে বই পড়ার অভ্যাস গড়েছেন হুকমায়ূন আহমেদ।’
হুখমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ অসুস্থতার কারণে নুহাশপল্লীতে ছেলের কবর জিয়ারত করতে যেতে পারেননি। ঈদের পরে তাঁকে নিয়ে পরিবারের সবাই নুহাশপল্লীতে কবর জিয়ারত করতে যাওয়ার কথা জানান মুহম্মদ জাফর ইকবাল।
বাবার কবরে নিষাদ ও নিনিতের ফুলেল শ্রদ্ধা: আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের নুহাশপল্লীতে মিলাদ মাহফিল, কোরআনখানি, কবর জিয়ারতের মধ্য দিয়ে নন্দিত কথাসাহিত্যিক হুরমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আশপাশের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানার পাঁচ শতাধিক ছাত্র কোরআন খতমে অংশ নেয়। বিকেলে তারা কবর জিয়ারত শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দেয়।
সকাল থেকেই গাজীপুরের নুহাশপল্লীতে বহু ভক্ত তাঁর কবরে ফুল দেন ও জিয়ারত করেন। অন্যদের মতো হুামায়ূনের ছেলে নিষাদ ও নিনিত বাবার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এরপর তাদের ছোট্ট দুই হাত তুলে বাবার জন্য মোনাজাত করে। এ সময় তাদের মা মেহের আফরোজ শাওনও তাদের সঙ্গে ছিলেন।
মেহের আফরোজ শাওন বলেন, ‘হুরমায়ূন আহমেদ যে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তার জন্য অনেক টাকার প্রয়োজন। অনেকেই সাহায্যের আশ্বাস দিয়েছেন। কেউ টাকা দিতে চেয়েছেন, কেউ জমিও দিতে চেয়েছেন। আগামী পাঁচ বছরের মধ্যে ওই হাসপাতাল স্থাপনের ব্যাপারে ঘোষণা ও কাজ শুরু হতে পারে। হুয়মায়ূন আহমেদ জীবিতকালে বলতেন, নুহাশপল্লীকে কোনো ইনস্টিটিউট বানানো যাবে না। তা করলে আমার শান্তি থাকবে না। তাই আমি নুহাশপল্লীকে আরও ভালোভাবে চালাতে এটাকে নিয়ে ট্রাস্টি বোর্ড করতে চাই। এ জন্য আমি চেষ্টা চালাচ্ছি, সবার সঙ্গে যোগাযোগ করছি। এ বোর্ডে হুকমায়ূন আহমেদের মা ছাড়াও তার ভাইদের মধ্য থেকে একজন, শিলা-নুহাশদের মধ্য থেকে একজন এবং নিষাদ-নিনিতের মধ্য থেকে একজন সদস্য থাকবেন।’
গতকাল দুপুরে স্বামীর কবরে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া করে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তাঁর বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী, মা তহুরা আলীসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হুবমায়ূন আহমেদ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান এবং ২৪ জুলাই নুহাশপল্লীর লিচুতলায় তাঁকে অন্তিম শয্যায় শায়িত করা হয়। ইতিমধ্যে সাদা মার্বেল পাথরে বাঁধাই করা হয়েছে কবরের মূল বেদি। চারপাশে স্বচ্ছ কাচঘেরা বন্ধনীতে লেখকের বাণী ও রচনা উৎকীর্ণ করার কাজও শেষ হয়েছে। এখন কবরস্থানে একটি কমপ্লেক্স তৈরির কাজ চলছে। দর্শনার্থীদের জন্য আলাদা প্রবেশপথ করা হয়েছে, যাতে মূল পল্লীতে না প্রবেশ করেই অনুরাগীরা কবরস্থানে যেতে পারেন।

নেত্রকোনায় দুই দিনের কর্মসূচি শুরু: আমাদের নেত্রকোনা প্রতিনিধি জানান, হুটমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গতকাল তাঁর পৈতৃক নিবাস নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে শহীদ স্মৃতি বিদ্যাপীঠে দুই দিনের কর্মসূচি শুরু হয়েছে।
গতকাল সকাল সাতটায় স্কুলে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, ১০টায় শোক শোভাযাত্রা, হুছমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্মৃতিচারণা ও আলোচনা সভা, পরে বিকেলে কোরআনখানি, মিলাদ ও ইফতারের আয়োজন হয়।
বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে স্মৃতিচারণা করেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ রোববার হুামায়ূন আহমেদ নির্মিত প্রামাণ্যচিত্র চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া কেন্দুয়ায় হুতমায়ূন আহমেদ স্মৃতি সংসদসহ স্থানীয় বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শোক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া মোহনগঞ্জে মৃত্যুবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন হু্মায়ূন আহমেদের মামা ও মোহনগঞ্জ পৌর মেয়র মাহবুবু নবী শেখ, কবি রইছ মনরম, নারী নেত্রী তাহমিনা ছাত্তার প্রমুখ।
ময়মনসিংহে আলোচনা: ময়মনসিংহ অফিস জানায়, হুিমায়ূন আহমেদের দ্বিতীয় প্রয়াণ দিবসে ময়মনসিংহে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় লেখকের জীবন ও সৃজনশীল কর্ম নিয়ে আলোচনা করা হয়। গতকাল বিকেলে ময়মনসিংহ শহরের কাছারিঘাটের ‘হিমু আড্ডা’ রেস্টুরেন্টে ময়মনসিংহের কবি-লেখকেরা এ স্মরণসভার আয়োজন করে।
সভাপতিত্ব করেন আনন্দ মোহন সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অ্যধাপক আফজালুর রহমান। প্রধান অতিথি ছিলেন কবি ও প্রাবন্ধিক হাসানাত লোকমান।