মিলাদ মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৩ জানুয়ারি। ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুর হিলি রেলস্টেশনে এক ট্রেন দুর্ঘটনায় ২৭ জন মারা যান। তা ছাড়া অনেকে আহত হন। তাঁদের স্মরণে রেলস্টেশনের ক্লাব চত্বরে আজ মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। হিলি রেলওয়ে ক্লাবের তৎকালীন সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ওই দিন হিলি রেলস্টেশনের ১ নম্বর লাইনে দাঁড়িয়ে ছিল একটি লোকাল ট্রেন। ভুল সংকেতে ১ নম্বর লাইনে ঢুকে পড়ে আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন। পরে দুটি ট্রেনের সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের সভাপতি আমজাদ বলেন, দুর্ঘটনায় দেড় শতাধিক লোক মারা যান। কিন্তু সরকার ঘোষণা করে ২৭ জন।