মিলিটারি কলেজিয়েট স্কুল যশোর বোর্ডে দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল ঘোষণা করা হয় গত ২৯ ডিসেম্বর।
যশোর বোর্ডের ওয়েবসাইটে ওই ফলাফলের তালিকায় দেখানো হয় খুলনার ফুলতলার মিলিটারি কলেজিয়েট স্কুল যশোর বোর্ডে পঞ্চম স্থান লাভ করেছে। আর ৭৩ জন পরীক্ষার্থীর ৭২ জন পাস করেছে। বোর্ডের ওয়েবসাইটে দেওয়া এই ফল ৩০ ডিসেম্বর প্রথম আলোয় প্রকাশিত হয়।
ওই দিনই এই ফলাফল সংশোধন করে যশোর বোর্ড। সেখানে দেখানো হয়েছে, মিলিটারি কলেজিয়েট স্কুল যশোর বোর্ডে দ্বিতীয় স্থান লাভ করেছে। আর আর ৭৩ জন পরীক্ষার্থীর ৭৩ জনই জিপিএ-৫ পেয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান আমিরুল আলম খান এই ভুলের কথা স্বীকার করেছেন।