মিলের ফিতায় জড়িয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগরে আটার মিলের ফিতার সঙ্গে জড়িয়ে আহত সাজেদা বিবি (৪২) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় গতকাল রোববার সকালে মারা গেছেন। সাজেদা রানীনগর উপজেলার মালশন গ্রামের আবদুস ছাত্তারের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাজেদা গত বুধবার সকালে চাল ভাঙাতে এলাকার সিংগারপাড়ায় আবুল হোসেনের মিলে যান। সেখানে চাল ভাঙানোর সময় মিলের ফিতায় পরনের শাড়ি জড়িয়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে নওগাঁ হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মারা যান।