মিলের ফিতায় শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়ায় ফিডের (মুরগির খাবার তৈরি) মিলের ফিতায় জড়িয়ে জালাল উদ্দিন (৩৮) নামের এক শ্রমিক মারা গেছেন। গত রোববার মে দিবসের দিনে এই শ্রমিক মারা যান। জালাল তালোড়া মুক্তাগাছা গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, জালাল মুক্তাগাছা গ্রামে অবস্থিত আবদুল গোফ্ফারের ফিড মিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সকালে কাজ করার সময় মিলের মেশিনের ঘুরন্ত ফিতায় জড়িয়ে যান তিনি। তাঁর সহকর্মী শ্রমিকেরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করলেও কিছুক্ষণ পরই তিনি মারা যান।